Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৮, ১০ মার্চ ২০২৬

আপডেট: ০১:১৯, ১০ মার্চ ২০২৬

জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করবো: জামায়াত আমির

জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করবো: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদের ভেতরে ও বাইরে জনগণের অধিকার রক্ষায় তাদের দল সোচ্চার থাকবে। জনগণের কোনও অধিকার হরণ করা হলে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে এবং প্রয়োজন হলে প্রতিরোধও করা হবে।

সোমবার (৯ মার্চ) রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ এবং লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদে জনগণের অধিকার নিয়ে কথা বললে যদি তা মেনে নেয়া হয়, তবে সেটিকে স্বাগত জানানো হবে। জনগণের অধিকার বাস্তবায়নে সরকার কোনও উদ্যোগ নিলে শুধু সমর্থন নয়, সহযোগিতাও করা হবে। তবে জনগণের অধিকার খর্ব করা হলে জামায়াত চুপ করে থাকবে না।

তিনি বলেন, প্রতিবাদে কাজ হলে তা আল্লাহর কাছে কৃতজ্ঞতার বিষয় হবে। আর তাতে কাজ না হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। তাদের লড়াই চলবে এবং সে লড়াই জনতার বিজয়ের লড়াই হবে বলে তিনি মন্তব্য করেন।

জামায়াত আমির আরও বলেন, এক সময় যারা নিজেদের মজলুম হিসেবে পরিচয় দিতেন, তাদের মধ্যে কেউ কেউ এখন ভিন্ন ভূমিকায় কাজ করছেন। ইতিহাস থেকে শিক্ষা নেয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না এবং সময়ের সঙ্গে তা আবারও ফিরে আসে।

তিনি দাবি করেন, নির্বাচনের আগে তারা বলেছিলেন দলের নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের বিজয় চান। কিন্তু সে বিজয় অর্জিত হয়নি, বরং ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে। এখন অনেক বিষয়ই প্রকাশ্যে চলে এসেছে এবং এর বিচার শেষ পর্যন্ত জনগণের আদালতেই হবে বলে মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মুসলিম বিশ্ব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানবতার বিরুদ্ধে যেখানেই অন্যায় হবে, সেখানেই তার দল প্রতিবাদ জানাবে। মানবতার পক্ষে দাঁড়ানোই তাদের অবস্থান বলে তিনি উল্লেখ করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী