Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৯, ২০ মার্চ ২০২৬

ভাড়া বিতর্কে ব্যঙ্গ, সামাজিক মাধ্যমে ঝড় তুললেন আসিফ মাহমুদ

ভাড়া বিতর্কে ব্যঙ্গ, সামাজিক মাধ্যমে ঝড় তুললেন আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ইস্যুতে ব্যঙ্গাত্মক মন্তব্য করে আলোচনায় এসেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, কেউ বেশি ভাড়া নিচ্ছে না, সবাই ফেরেশতা হয়ে গেছে মাশাআল্লাহ। তার এ মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে, যেখানে কয়েক হাজার ব্যবহারকারী মতামত দিয়েছেন।

অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ দাবি করেছে, ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, গুলিস্তান ও ফুলবাড়িয়াসহ গুরুত্বপূর্ণ টার্মিনাল এলাকায় সার্বক্ষণিক তদারকি চালানো হচ্ছে, যাতে অতিরিক্ত ভাড়া আদায়, যানজট ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে থাকে।

তবে এ দাবির বিপরীতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি অভিযোগ করেছে, এবারের ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে নতুন রেকর্ড তৈরি হতে যাচ্ছে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, বাস ও মিনিবাসে প্রায় ১৪৮ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, যা সরকারি নির্দেশনার পরিপন্থী।

এ পরিস্থিতিতে ভাড়া ইস্যুতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থার দাবির সঙ্গে যাত্রী সংগঠনের অভিযোগের স্পষ্ট অসামঞ্জস্য সামনে এসেছে, যা জনমনে বিভ্রান্তি ও ক্ষোভের জন্ম দিচ্ছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট
কাস্পিয়ান সাগরে ভেসে গেলো ১৯ সেনা, নিহত ৯
এক ট্রলারে ধরা পড়লো ৬০ মণ ইলিশ
আইনশৃঙ্খলা নিয়ে জামায়াত আমিরের ক্ষোভ
তারেক রহমান-পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক
বিকাশসহ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল রিমান্ডে
নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম: সারজিস
আজ বিশ্ব ফুসফুস দিবস ২০২৬
মেঘনায় ট্রলারডুবি, নিহত ১ নিখোঁজ ৪
জাতিসংঘে জাইমার নতুন দায়িত্ব
জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম
ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া এস আলমের ৮৫৪২ কর্মী নিয়োগ
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে