Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১১, ১২ মার্চ ২০২৬

আপডেট: ১২:১২, ১২ মার্চ ২০২৬

তিন দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান 

তিন দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান 
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও তার আগেই রাজধানীতে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের প্রবেশপথের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন জাতীয় নাগরিক পার্ট (এনসিপি) নেতাকর্মীরা।

এ কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরাও অংশ নেন। প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং তাদের দাবিগুলো তুলে ধরেন।

বিক্ষোভকারীরা তিনটি প্রধান দাবি উত্থাপন করেন। প্রথম দাবি হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ নিশ্চিত করে গণভোটে পাওয়া জনমতের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন করা। দ্বিতীয় দাবি হিসেবে তারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসনের দাবি জানান। তৃতীয় দাবি হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, একই দিন সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সংসদ অধিবেশন শুরুর প্রাক্কালে এ কর্মসূচিকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট
কাস্পিয়ান সাগরে ভেসে গেলো ১৯ সেনা, নিহত ৯
এক ট্রলারে ধরা পড়লো ৬০ মণ ইলিশ
আইনশৃঙ্খলা নিয়ে জামায়াত আমিরের ক্ষোভ
তারেক রহমান-পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক
বিকাশসহ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল রিমান্ডে
নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম: সারজিস
আজ বিশ্ব ফুসফুস দিবস ২০২৬
মেঘনায় ট্রলারডুবি, নিহত ১ নিখোঁজ ৪
জাতিসংঘে জাইমার নতুন দায়িত্ব
জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম
ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া এস আলমের ৮৫৪২ কর্মী নিয়োগ
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে