Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৫, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ০১:১৭, ১৭ মার্চ ২০২৬

সরকার ভুল পথে হাঁটলে পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম

সরকার ভুল পথে হাঁটলে পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

সরকার ভুল পথে হাঁটলে তাদের সঠিক পথ দেখাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৬ মার্চ) রাজধানীতে এনসিপি মহানগর উত্তরের আয়োজনে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় প্রয়োজনীয় সংস্কারের পক্ষে এনসিপির আন্দোলন অব্যাহত থাকবে। তরুণ প্রজন্মের প্রতি জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সরকার যদি ভুল পথে হাঁটে, তাহলে আমরা তাদের সঠিক পথ দেখানোর চেষ্টা করবো। দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের প্রশ্নে এনসিপি আপসহীন অবস্থানে থাকবে।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন, ঐকমত্য কমিশনের প্রক্রিয়া থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংস্কারের বিষয়ে আপত্তিকর অবস্থান নিয়েছে।

তার দাবি, বিএনপি গণভোটের পক্ষে কথা বললেও গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোতে সমর্থন দিচ্ছে না। বরং দলটি নিজেদের মতো করে সংস্কারের পথ নির্ধারণ করতে চায়।

নাহিদ ইসলাম আরও বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে এনসিপি ক্রমেই সরকারের বিরুদ্ধে আরও কঠোর বিরোধিতার অবস্থানে যেতে বাধ্য হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ