Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৬, ২০ মার্চ ২০২৬

আপডেট: ১২:০৭, ২০ মার্চ ২০২৬

ঈদযাত্রায় ‘চরম জুলুম’—সরকারকে দায়ী করলেন জামায়াত আমির

ঈদযাত্রায় ‘চরম জুলুম’—সরকারকে দায়ী করলেন জামায়াত আমির
ফাইল ছবি

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ওপর চরম ভোগান্তি চাপিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেছেন, এবারের ঈদে দেশের মানুষ ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনার মুখোমুখি হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, ঈদকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ সারা বছর অপেক্ষা করে। কিন্তু এবার সে আনন্দযাত্রা পরিণত হয়েছে দুর্ভোগে। তার ভাষায়, ঘরে ফেরা মানুষের ওপর ‘চরম জুলুম’ চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, এবারের ঈদযাত্রায় যে ধরনের বিশৃঙ্খলা দেখা গেছে, তা দেশের ইতিহাসে নজিরবিহীন। এ পরিস্থিতির জন্য সরকারকেই দায় নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

অব্যবস্থাপনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি অভিযোগ করেন, সরকার গঠনের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কিছু বক্তব্যই এ সংকটের ভিত্তি তৈরি করেছে।

ভাড়া ইস্যুতে তিনি বলেন, ঈদযাত্রায় বাসভাড়া কম নেয়া হচ্ছে—এমন দাবি পুরোপুরি বিভ্রান্তিকর। বাস্তবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দেশের জনগণ ও তরুণসমাজ এখন অনেক বেশি সচেতন। কেউ যদি আবারও কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করে, তাহলে তা জনগণ মেনে নেবে না। পরিস্থিতি সামাল দিতে এখনই দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী