Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ১৩ মার্চ ২০২৬

সীমার মধ্যেই খরচ

জামায়াত আমিরের নির্বাচনী ব্যয় প্রকাশ

জামায়াত আমিরের নির্বাচনী ব্যয় প্রকাশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। জমা দেয়া হিসাব অনুযায়ী, পুরো নির্বাচনী প্রচারণা ও সংশ্লিষ্ট কার্যক্রমে তিনি মোট ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা ব্যয় করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) নির্বাচন কমিশনে জমা দেয়া নির্বাচনী ব্যয়ের বিবরণীতে দেখা যায়, সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছে নির্বাচনী প্রচারণায়। এ খাতে ব্যয় হয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা। জনসভা আয়োজনের জন্য খরচ হয়েছে ৫ লাখ ৪৫ হাজার টাকা এবং নির্বাচনী ক্যাম্প পরিচালনায় ব্যয় হয়েছে ৪ লাখ ১৭ হাজার ৬৪২ টাকা।

এ ছাড়া নির্বাচনী কাজে নিয়োজিত এজেন্ট ও অন্যান্য স্টাফ বাবদ ব্যয় হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৮৯০ টাকা। আবাসন ও প্রশাসনিক খাতে খরচ হয়েছে ২ লাখ ৮৭ হাজার টাকা। পরিবহন খাতে ব্যয় হয়েছে ৮৮ হাজার ৯৬ টাকা এবং সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারণার জন্য খরচ হয়েছে ৭১ হাজার ৬০ টাকা।

সব মিলিয়ে তার মোট নির্বাচনী ব্যয় দাঁড়িয়েছে ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে জয় লাভ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন।

নির্বাচনী আইন অনুযায়ী, প্রতি ভোটারের বিপরীতে একজন প্রার্থী সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত ব্যয় করতে পারেন। সে হিসেবে ঢাকা-১৫ আসনে সর্বোচ্চ ব্যয়সীমা নির্ধারিত ছিলো ৩৫ লাখ ১৭ হাজার ১৮০ টাকা। ফলে জমা দেয়া হিসাব অনুযায়ী নির্ধারিত সীমার মধ্যেই নির্বাচনী ব্যয় সম্পন্ন করেছেন ডা. শফিকুর রহমান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী