Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৭, ২১ মার্চ ২০২৬

আপডেট: ১০:২১, ২১ মার্চ ২০২৬

মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় 

মিরপুরের মনিপুরে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির

মিরপুরের মনিপুরে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ মার্চ) সকালে মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের (মূল বালিকা ক্যাম্পাস) মাঠে আয়োজিত ঈদের জামাতে অংশ নেন তিনি। ঈদ উপলক্ষে ভোর থেকেই মিরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা দলে দলে ওই মাঠে সমবেত হন।

বিরোধীদলীয় নেতার উপস্থিতিকে কেন্দ্র করে পুরো এলাকায় নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জামাতের আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

নামাজ শেষে খুতবা পাঠ করা হয়। এরপর দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্বশান্তির জন্য দোয়া করা হয়।

মোনাজাত শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মিরপুরের মনিপুরে অনুষ্ঠিত হয় ঈদের এ জামাত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী