Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৯, ৩ এপ্রিল ২০২৬

নারী এমপিদের নিয়ে কটূক্তি

সংসদে আমির হামজার কটাক্ষের বিচার দাবি রুমিন ফারহানার

সংসদে আমির হামজার কটাক্ষের বিচার দাবি রুমিন ফারহানার
ছবি: সংগৃহীত

নারী সংসদ সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে জাতীয় সংসদে বিচার দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা-এর একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে এ দাবি জানান।

রোববার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। একটি ইংরেজি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, এ সংসদের একজন সদস্য নারী এমপিদের নিয়ে ‘কদাকার ও কুৎসিত ভাষায়’ বক্তব্য দিয়েছেন, যা সংসদের মর্যাদা ক্ষুণ্ন করেছে। এ বিষয়ে তিনি স্পিকারের কাছে বিচার চান।

জবাবে জাতীয় সংসদের স্পিকার জানান, সংসদের কার্যপ্রণালী অনুযায়ী সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে পয়েন্ট অব অর্ডার তোলা যায় না। তিনি সদস্যকে বিধি পড়ার পরামর্শ দেন।

সম্প্রতি মুফতি আমির হামজা-এর একটি দীর্ঘ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে তাকে নারী এমপিদের নিয়ে অবমাননাকর মন্তব্য করতে শোনা যায়। তবে ওই বক্তব্যটি ঠিক কখন এবং কোথায় দেয়া হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং সংসদের ভেতরে-বাইরে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল