Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার চমক

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার চমক
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, রুমিন ফারহানা পেয়েছেন ৫০ হাজার ৫৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৩২ হাজার ৫৭৯ ভোট। অর্থাৎ, প্রায় ১৮ হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন তিনি।

এই আসনে মোট ভোটার সংখ্যা ছিলো ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৪৫ জন, নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ২০১ জন এবং হিজড়া ভোটার ২ জন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় প্রতীক ছাড়াই স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার এ বিজয় স্থানীয় রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে। বিশেষ করে বিএনপির সাংগঠনিক কাঠামোর বাইরে থেকেও তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও মাঠপর্যায়ের সক্রিয়তা এই ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

এখন চূড়ান্ত ফলাফল ও গেজেট প্রকাশের অপেক্ষা। তবে বেসরকারি এ ফলাফলেই সরাইল-আশুগঞ্জে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল