Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৮, ১২ জানুয়ারি ২০২৬

যখন তোমার কেউ ছিলো না তখন ছিলাম আমি

এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি: রুমিন ফারহানা

এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যখন তোমার কেউ ছিলো না তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি।

রোববার (১১ জানুয়ারি) সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনি অফিস উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন কোনো জমিদার বা ক্ষমতাবান নেতা করেননি। সে আন্দোলন হয়েছিলো সাধারণ ছাত্র ও খেটে খাওয়া মানুষের হাত ধরে। তার বাবা ছিলেন ভাষা আন্দোলনের একজন অংশগ্রহণকারী। সে ত্যাগের ফলেই ভাষার দাবি প্রতিষ্ঠিত হয়েছিলো। একইভাবে মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান—সবই সাধারণ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ৫ আগস্ট রাজপথে সাধারণ মানুষ আমাকে দেখেছে। তখন আমার দলের অন্য কোনও নেতাকে রাজপথে দেখা যায়নি। এ কারণেই আমি বলি—যখন তোমার কেউ ছিলো না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আমি কোনও গোষ্ঠীর আপন হতে চাই না, আমি আমার এলাকার মানুষের আপন হতে চাই।

সমালোচনার সুরে তিনি বলেন, যারা কিছুদিন আগেও কচুক্ষেতের নিচে ছিলো, হ্যাজাক বাতি দিয়েও যাদের খুঁজে পাওয়া যেতো না, তারাই আজ মামলা দিয়ে আমার নেতাকর্মীদের ভয় দেখায়। মাত্র ১৫ মাসে এত ক্ষমতার চর্বি জমেছে যে তারা হুমকি দেয়। আমি হুমকি দিচ্ছি না, বিনীতভাবে অনুরোধ করছি—আমার কোনও নেতাকর্মীর গায়ে একটি পশমও স্পর্শ করলে তার জবাব দিতে হবে।

রুমিন ফারহানা আরও বলেন, শেখ হাসিনার মতো শক্তিশালী প্রশাসনকেও তিনি কখনও ভয় পাননি। বর্তমান অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার সুষ্ঠু নির্বাচন আয়োজন। তাই ব্যালটবাক্স ভরে কোনও নির্দিষ্ট প্রতীকের প্রার্থীকে জেতানোর সুযোগ নেই। কোনও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার আগে তাকে জবাব দিয়ে যেতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রয়াত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবজাল হোসেন, সরাইল সরকারি কলেজের সাবেক ভিপি মো. ওসমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী। দোয়া পরিচালনা করেন শাহবাজপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মুফতি শহিদুল ইসলাম।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেয়া হয়েছে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
রমজানে আল-আকসায় মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি
সংসদের খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ
নির্বাচনের প্রভাব ফুলের রাজধানী গদখালীতে
নাভারন-ভোমরা রেলপথে ঘুরবে অর্থনীতির চাকা
হাতিয়ার সহিংসতার প্রতিবাদে মধ্যরাতে এনসিপির বিক্ষোভ
জামানত বাজেয়াপ্তসহ চরমোনাই তিন ভাইয়ের ভরাডুবি
নেতা কর্মীদের দায়িত্বশীল আচরণের পরামর্শ তারেক রহমানের
মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
‘হামলাকারীদের থামান’—বিএনপিকে আসিফ মাহমুদ
নিজ হাতে ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির
পঞ্চগড়-১-এ পরিকল্পিত কারচুপি করে শাপলা কলিকে হারানো হয়েছে: সারজিস
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় ওপর নির্ভরশীল: তারেক রহমান
এনসিপি সমর্থকদের ওপর হামলা-ধর্ষণের অভিযোগ বিএনপির বিরুদ্ধে
সোমবার সকালে এমপিদের শপথ, বিকেলে নতুন মন্ত্রিসভা
সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট
বিএনপির সম্ভাব্য মন্ত্রীসভায় আলোচিত যারা
শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
৩০ আসনে কারচুপির অভিযোগ জামায়াতের