Sobar Desh | সবার দেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ০৫:১৫, ২১ ফেব্রুয়ারি ২০২৬

পুষ্পস্তবক ছিঁড়ে ফেলার অভিযোগ

শহীদ মিনারে লাঞ্চিত রুমিন ফারহানা, শ্রদ্ধা জানাতে পারলেন না

শহীদ মিনারে লাঞ্চিত রুমিন ফারহানা, শ্রদ্ধা জানাতে পারলেন না
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েছেন। বিএনপির একাংশের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে তিনি পুষ্পস্তবক অর্পণ করতে পারেননি বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১২টার দিকে পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারে পৌঁছান রুমিন ফারহানা। তিনি শহীদ বেদীর সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে এসে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে। তবে শেষ পর্যন্ত পুষ্পস্তবক অর্পণ না করেই কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা।

ঘটনার প্রতিবাদে পরে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রুমিন ফারহানার সমর্থকরা। তারা সড়কে আগুন জ্বালিয়ে ঘটনার বিচার দাবি করেন। এতে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

ঘটনার পর রুমিন ফারহানা অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী তিনি প্রথমে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলেন। কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। দলের পদ ব্যবহার করে যারা হিংসাত্মক আচরণ করছে, তাদের বিরুদ্ধে উচ্চপর্যায় থেকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় এতে দলের পাশাপাশি সরকারের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন এই সংসদ সদস্য।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, শহীদ মিনারে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও স্লোগান দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুরো বিষয়টি যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা