Sobar Desh | সবার দেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ভোটারদের উদ্দেশে রুমিন ফারহানার উড়ন্ত চুমু

ভোটারদের উদ্দেশে রুমিন ফারহানার উড়ন্ত চুমু
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী প্রচারের শেষ দিনে গণমিছিলে অংশ নিয়ে ভোটারদের উদ্দেশে উড়ন্ত চুমু দিয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলায় আয়োজিত গণমিছিলে অংশ নিয়ে পথচারী ও সমর্থকদের শুভেচ্ছার জবাবে তিনি এভাবে সাড়া দেন।

বিকেল ৫টায় সরাইল উপজেলার কুট্টাপাড়া থেকে রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা গণমিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকদের দাবি, এতে হাজারের বেশি মানুষ অংশ নেন।

মিছিল ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। পথে সাধারণ মানুষের শুভেচ্ছায় সিক্ত হন রুমিন ফারহানা। প্রচারণা শেষ হওয়ার আগে এটিই ছিলো তার শেষ নির্বাচনী মিছিল।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে কেন্দ্রীয় বিএনপি বহিষ্কার করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল