Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৯, ৪ এপ্রিল ২০২৬

বিএনপির ওয়াদা লঙ্ঘনের অভিযোগ জামায়াতের

বিএনপির ওয়াদা লঙ্ঘনের অভিযোগ জামায়াতের
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, গণভোটের প্রস্তাব দেয়ার পরও বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদল করেছে। এতে তারা জনগণের কাছে দেয়া ওয়াদা লঙ্ঘন করেছে এবং দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের নাফিস কনভেনশন সেন্টারে জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংবিধান অনুযায়ী জনগণই সর্বোচ্চ ক্ষমতার উৎস। তবে বাস্তবে তাদের মতামতকে উপেক্ষা করা হচ্ছে। গণভোটের পক্ষে জনসমর্থন থাকা সত্ত্বেও তা অগ্রাহ্য করা হয়েছে, যা তিনি ফ্যাসিবাদের প্রারম্ভ হিসেবে উল্লেখ করেন।

জামায়াত আমির বলেন, 

ফ্যাসিবাদ একটি রোগ। এটি একজন থেকে আরেকজনের মধ্যে সংক্রমিত হয়। জনগণের রায়কে অবলীলায় উপেক্ষা করাই ফ্যাসিবাদের সূচনা। 

তিনি দেশে আর ফ্যাসিবাদ চাই না বলে জোর দেন এবং মজলুমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জ্বালানি সংকট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার পরিস্থিতি গোপন করছে এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সব রাজনৈতিক দলকে নিয়ে খোলামেলা আলোচনায় বসতে হবে।

স্থানীয় সরকার ব্যবস্থায় প্রশাসক নিয়োগ এবং নির্বাচনে পরাজিতদের গুরুত্বপূর্ণ পদে বসানোর বিষয়েও তিনি সমালোচনা করেন। শিক্ষার্থীদের হোম ক্লাস নিয়ে তিনি বলেন, ডিভাইসে আসক্ত শিশুরা হোমক্লাসে আরও বেশি আসক্ত হয়ে যাবে, মেধার অপমৃত্যু ঘটবে।

তিনি জানান, শনিবার (৪ এপ্রিল) থেকে ১১ দলীয় ঐক্যের মাঠ পর্যায়ের কর্মসূচি শুরু হবে। জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে এবং এটি হবে ‘নিয়মতান্ত্রিক ও ইস্পাত কঠিন’।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পঁচা চামড়ার দুর্গন্ধে নাকাল আমতলীবাসি
শার্শায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, নিহত ৮
শহীদ রাষ্ট্রপতি জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
জুলাই আন্দোলনে মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে হাসিনার চিঠি
ক্রেতা না পেয়ে ব্যবসায়ীরা নদীতে ফেলে দিলেন চামড়া
নবীন-প্রবীণের মিলনমেলায় মেঘনার শিক্ষা উন্নয়নে নানা প্রস্তাব
হজ শেষে দেশে ফেরা শুরু
বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা জাতিসংঘের
মেঘনার চরে ঝড়ে আটকা দুই শতাধিক পর্যটক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ
রাস্তায় কোরবানির বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই কর্মকর্তা বরখাস্ত
জিয়াউর রহমান: জাতীয় পুনর্জাগরণের রূপকার
চামড়া পাচার ঠেকাতে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার
পানির দামে চামড়া, ক্রেতা সংকটে রাস্তা-নদীর পাড়ে স্তূপ
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা ববি হাজ্জাজ তোপের মুখে, বক্তব্য প্রত্যাহার
পাকিস্তানকে চাপে ফেলতে গিয়ে কূটনৈতিক চ্যালেঞ্জে ভারত