Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৬, ২৬ মার্চ ২০২৬

দৌলতদিয়ায় বাসডুবি: শোক জানালেন জামায়াত আমির

দৌলতদিয়ায় বাসডুবি: শোক জানালেন জামায়াত আমির
ফাইল ছবি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাসডুবির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা।

বুধবার (২৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি নিহতদের জন্য দোয়া এবং শোকাহত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানান।

তিনি বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঘটে যাওয়া এ হৃদয়বিদারক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, মহান আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

জামায়াত আমির আরও বলেন, এ ধরনের দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত উদঘাটন করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।

এ সময় উদ্ধার অভিযানে নিয়োজিত ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল উদ্ধারকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান ডা. শফিকুর রহমান।

শেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ কঠিন সময়ে সবাই যেন দুর্গতদের পাশে দাঁড়ায় এবং আল্লাহর কাছে দোয়া করে, যাতে ভবিষ্যতে দেশ এমন বিপদ থেকে রক্ষা পায়।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব