Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৭:২৭, ২৬ মার্চ ২০২৬

চট্টগ্রামে কর্নেল (অব.) অলিকে নিয়ে দেয়া বক্তব্যের ব্যাখ্যা

কূটনীতিককে জড়িয়ে ধরা—ঈদের স্বাভাবিক সৌহার্দ্য: জামায়াত আমির

কূটনীতিককে জড়িয়ে ধরা—ঈদের স্বাভাবিক সৌহার্দ্য: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের দিন এক বিদেশি কূটনীতিককে জড়িয়ে ধরার ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ওঠা সমালোচনার জবাব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এ ঘটনাকে ‘ঈদের স্বাভাবিক সৌহার্দ্য’ হিসেবে উল্লেখ করে বিতর্ককে অযৌক্তিক বলে দাবি করেছেন।

বুধবার (২৫ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাব-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ব্যাখ্যা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ঈদ উপলক্ষে আয়োজিত এক রিসেপশনে বিভিন্ন দেশের কূটনীতিক ও শুভানুধ্যায়ীরা অংশ নিয়েছিলেন। সে সময় স্বাভাবিক সামাজিক আচরণের অংশ হিসেবেই তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। তার ভাষায়, 

ঈদের দিনে মানুষ খোলা মনে মেশে। আমি সেটাই করেছি। এটাকে নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তা বিস্ময়কর।

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি ধর্মীয় দৃষ্টান্তও তুলে ধরেন। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনে প্রিয় সাহাবিদের সঙ্গে আন্তরিকতার এমন প্রকাশ দেখা গেছে, যা ইসলামী সংস্কৃতির অংশ। তিনি দাবি করেন, 

এটি আমার নবীর সুন্নত। আমি সেটিকে ভালোবাসি। কেউ ভুল বুঝলে সেটি তার ব্যাপার। তবে সঠিক কাজকে ভুলভাবে উপস্থাপন করা উচিত নয়।

এদিনের অনুষ্ঠানে তিনি গত ফেব্রুয়ারিতে চট্টগ্রামে দেয়া তার একটি বক্তব্য নিয়েও ব্যাখ্যা দেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিলো। সেখানে তিনি বলেছিলেন, ১৯৭১ সালে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা আসে এবং কর্নেল (অব.) অলি আহমদ ‘বিদ্রোহ’ করেছিলেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন,

আমি বলেছিলাম তিনি বিদ্রোহ করেছেন, কিন্তু অনেকে তা স্বাধীনতার ঘোষণা হিসেবে বুঝেছেন। এটি সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। 

তার অভিযোগ, একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে মূল ইস্যু আড়াল করতে এমন বিতর্ক তৈরি করছে।

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবদুস সবুর ফকির। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাংবাদিক নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন