Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ২৩ মার্চ ২০২৬

ফ্যাসিবাদের রাজনীতি আর চলবে না: জামায়াত আমির

ফ্যাসিবাদের রাজনীতি আর চলবে না: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, তাই সে রায় বাস্তবায়ন এখন সময়ের দাবি।

রোববার (২২ মার্চ) বিকেলে সিলেট নগরীর দক্ষিণ সুরমায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা।

জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের রাজনীতি এ দেশে আর চলবে না। জনগণ পরিবর্তন চায় বলেই গণভোটে রায় দিয়েছে। সে রায় বাস্তবায়নে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। তিনি নেতাকর্মীদের হতাশ না হয়ে মানবিক বাংলাদেশ গড়ার আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে সমালোচনা করে বিরোধীদলীয় এ নেতা বলেন, নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও দেশে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ফিরে আসেনি। বরং বিভিন্ন ক্ষেত্রে বিশৃঙ্খলা ও অনিয়ম বেড়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি উল্লেখ করেন, নির্বাচিত সরকারের আমলেও মব তৈরি করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিদায় নিতে হয়েছে। আবার দলীয় বিবেচনায় গার্মেন্টস খাতের একজন ব্যবসায়ীকে গভর্নর পদে বসানো হয়েছে, যা নজিরবিহীন।

শিক্ষা খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তার দাবি, যোগ্যতা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসিদের সরিয়ে দিয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দেয়া হচ্ছে, যা গণআকাঙ্ক্ষার পরিপন্থি।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান জনগণের জন্য, জনগণ সংবিধানের জন্য নয়। তার মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনগুলো সংবিধানের বাইরে গিয়ে বাস্তবায়িত হয়েছে, যা গণঅভ্যুত্থানের ফল।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন আন্দোলনে থাকা দলগুলোকে অবহেলা না করে সংস্কার প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত। একই সঙ্গে তিনি বলেন, বিরোধী দল হিসেবে জামায়াত দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, দল নির্বাচনের ফল মেনে নিয়েছে, তবে এর অর্থ এ নয় যে নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়েছে। তিনি ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগও তুলে ধরেন।

দেশের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে জামায়াত আমির বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তার মেধাবী জনগোষ্ঠী। সঠিক নেতৃত্বের অভাবে দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য দেন।

সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো, যেখানে রাজনৈতিক ভবিষ্যৎ ও দলীয় করণীয় নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন