Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৮, ১৪ এপ্রিল ২০২৬

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার

নববর্ষের শুভেচ্ছায় ঐক্যের আহ্বান জামায়াত আমিরের

নববর্ষের শুভেচ্ছায় ঐক্যের আহ্বান জামায়াত আমিরের
ফাইল ছবি

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। নববর্ষকে তিনি জাতির জীবনে নতুন প্রত্যাশা ও পরিবর্তনের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।

সোমবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, মহাকালের ধারাবাহিকতায় আরেকটি বাংলা নববর্ষ আমাদের দ্বারে এসেছে। এবারের নববর্ষ এমন এক সময় এসেছে, যখন দেশ একটি ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে অতিক্রম করছে।

তিনি দেশ-বিদেশে অবস্থানরত সব বাংলাদেশি ভাই-বোনকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছর হোক ঐক্য, আশা ও নতুন অঙ্গীকারের বার্তা বহনকারী।

জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে দেশকে মুক্ত করে জনগণের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়ে তোলাই এখন সময়ের দাবি। তিনি সবাইকে ন্যায়বিচারভিত্তিক সমাজ, অর্থনৈতিক মুক্তি এবং মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, নববর্ষ শুধু উৎসবের উপলক্ষ নয়, এটি আত্মসমালোচনা, নতুন সংকল্প গ্রহণ এবং জাতিগত ঐক্য সুদৃঢ় করারও সময়। অতীতের সব বিভাজন ভুলে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

শেষে ডা. শফিকুর রহমান দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা