Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৪, ১২ এপ্রিল ২০২৬

প্রতারণা দিয়ে শুরু বিএনপির পথচলা: জামায়াত আমির

প্রতারণা দিয়ে শুরু বিএনপির পথচলা: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিএনপির বিরুদ্ধে কঠোর ভাষায় অভিযোগ এনে বলেছেন, দলটি ‘জাতির সঙ্গে ধোঁকা, প্রতারণা ও গাদ্দারি করে’ তাদের রাজনৈতিক যাত্রা শুরু করেছে। রোববার (১২ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

শহীদ পরিবার ও আন্দোলনের যোদ্ধাদের উপস্থিতিতে আয়োজিত সভায় ডা. শফিকুর রহমান বলেন, জুলাই শহীদরা কোনও দলের সম্পদ নয়, তারা সমগ্র জাতির সম্পদ। তার অভিযোগ, ক্ষমতায় যাওয়ার পর রাজনৈতিক দলগুলো অতীতের ত্যাগ ভুলে যায় এবং ক্ষমতার চেয়ার মানুষকে নির্মম করে তোলে।

বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, সংসদের ভেতরেই সরকারদলীয় প্রতিমন্ত্রী নির্বাচনী প্রকৌশলের কথা স্বীকার করেছেন, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অশনিসংকেত। তিনি দাবি করেন, গণভোটের প্রশ্নকে বাতিল করে দেয়া জাতির মতামতকে অপমান করার শামিল এবং গায়ের জোরে বিএনপি গণভোট ফেলে দিয়েছে।

জামায়াত আমির আরও অভিযোগ করেন, বিএনপি সংসদে ‘ফ্যাসিবাদের পক্ষে অবস্থান’ নিয়েছে এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান—যেমন বাংলাদেশ ব্যাংক, ক্রিকেট বোর্ড ও জেলা প্রশাসনে—একদলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা