Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৬, ১৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১৫:৪৯, ১৯ এপ্রিল ২০২৬

বিকেলে দায়িত্ব বণ্টন

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরা

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরা
ছবি: সংগৃহীত

রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের নতুন সংযোজন ঘটেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে। বিভিন্ন ছাত্র ও সামাজিক প্ল্যাটফর্মের শীর্ষ নেতারা দলটিতে যোগ দিয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়েছে।

দলে যুক্ত হয়েছেন আলী আহসান জুনায়েদ, আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ এবং প্রধান সমন্বয়কারী রাফে সালামান রাফেসহ ‘আপ বাংলাদেশ’-এর একাধিক নেতা।

একই সঙ্গে এনসিপিতে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দফতর সম্পাদক শাহাদাত হোসেন এবং লিগ্যাল সেল সম্পাদক মাহফুজসহ আরও কয়েকজন।

আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলের মুখপাত্র আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করা এসব নেতা একই লক্ষ্য ও আদর্শে যুক্ত হয়ে এখন একসঙ্গে কাজ করবেন। তার ভাষায়, গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিলো, তা বাস্তবায়নের লক্ষ্যেই এ ঐক্য গড়ে তোলা হয়েছে।

তিনি আরও জানান, বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুনভাবে যোগ দেয়া নেতাদের দায়িত্ব বণ্টন চূড়ান্ত করে প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলন শেষে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ