Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ৩০ মার্চ ২০২৬

আপডেট: ০০:১৪, ৩০ মার্চ ২০২৬

পাঁচ সিটিতে প্রার্থী ঘোষণা এনসিপির: ঢাকা দক্ষিণে আসিফ, উত্তরের আদীব

পাঁচ সিটিতে প্রার্থী ঘোষণা এনসিপির: ঢাকা দক্ষিণে আসিফ, উত্তরের আদীব
ছবি: সংগৃহীত

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি তৈরি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর দুই গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনসহ দেশের মোট পাঁচটি সিটিতে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি।

রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও ‘লং মার্চ টু ঢাকার’ ঘোষক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মনোনয়ন পেয়েছেন আরিফুল ইসলাম আদীব।

এছাড়া অন্যান্য সিটি করপোরেশনগুলোর মধ্যে কুমিল্লায় অ্যাডভোকেট তরিকুল ইসলাম, রাজশাহীতে মোবাশ্বের আলী এবং সিলেটে অ্যাডভোকেট আব্দুর রহমান আফজালকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার ইতোমধ্যে বিভিন্ন সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের মাধ্যমে প্রশাসনকে দলীয় প্রভাবের মধ্যে নিয়ে এসেছে। তিনি স্পষ্ট করে বলেন, এ প্রশাসকদের কেউ যেনো নির্বাচনে প্রার্থী হতে না পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনের কঠোর অবস্থান প্রয়োজন।

নির্বাচন পদ্ধতি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। তার দাবি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনও দলীয় প্রতীকে নয়, নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হওয়া উচিত। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

প্রার্থীদের এ আগাম ঘোষণা ও নির্বাচনী কাঠামো নিয়ে এনসিপির অবস্থানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, বড় দুই সিটিতে নতুন মুখ সামনে এনে দলটি ভোটের মাঠে ভিন্ন কৌশল নেয়ার ইঙ্গিত দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা