Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ২০ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:২৪, ২০ এপ্রিল ২০২৬

‘কার্টুন শেয়ারেও গ্রেফতার?’—সংসদে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ হাসনাতের

‘কার্টুন শেয়ারেও গ্রেফতার?’—সংসদে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ হাসনাতের
ছবি: সংগৃহীত

কার্টুন শেয়ার করার ঘটনায় গ্রেফতারের অভিযোগ ঘিরে জাতীয় সংসদে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি এ ধরনের ঘটনায় আইন প্রয়োগ, বিচার প্রক্রিয়া এবং নাগরিক অধিকারের প্রশ্নে উদ্বেগ প্রকাশ করেছেন।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান সময়েও কার্টুন শেয়ার করার মতো ঘটনায় কাউকে গ্রেফতার করা হচ্ছে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি একে উদ্বেগজনক প্রবণতা হিসেবে উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, ভুল আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং মামলাটি জামিনযোগ্য হওয়া সত্ত্বেও তাকে জামিন দেয়া হচ্ছে না। এ ধরনের ঘটনা বিচারব্যবস্থার স্বচ্ছতা ও নাগরিক অধিকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্য আরও বলেন, মন্ত্রীদের জবাবদিহিতা নিশ্চিত না হলে জনগণের প্রতিনিধিদের কার্যকরভাবে কথা বলার সুযোগ সংকুচিত হয়ে পড়ে। সংসদে মন্ত্রীদের জবাবদিহিতার আওতায় আনতে না পারলে আমরা কোথায় গিয়ে কথা বলবো,—এ প্রশ্নও তোলেন তিনি।

এ সময় তিনি সংসদীয় কার্যপ্রণালীর দিকেও দৃষ্টি আকর্ষণ করেন। তার অভিযোগ, তারকাচিহ্নিত প্রশ্ন করার সুযোগ না পাওয়ায় সংসদ সদস্যদের সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ: সংসদে সড়কমন্ত্রী
রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, তদন্তে কমিটি
সরকারও আশির দশকে ফিরতে চাইছে: নাহিদ
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত
ইসরায়েলকে চাপে রাখতে ঐক্যবদ্ধ ইউরোপ
খোকনের ওই আচরণ সঠিক ছিলো না: আইনমন্ত্রী
আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম