Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪১, ৩ এপ্রিল ২০২৬

হাসিনাকে নিয়ে হাসনাতের ব্যঙ্গাত্মক পোস্ট 

‘সবই চাই, শুধু হাসিনা ছাড়া’—হাসনাতের পোস্টে তোলপাড়

‘সবই চাই, শুধু হাসিনা ছাড়া’—হাসনাতের পোস্টে তোলপাড়
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনাকে ঘিরে ব্যঙ্গাত্মক মন্তব্য করে আলোচনার ঝড় তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৩ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, 

আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া।

মাত্র দুই লাইনের এ মন্তব্য ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ বক্তব্যের মাধ্যমে তিনি সরকারী দল কর্তৃক বর্তমান শাসনব্যবস্থার কাঠামো বজায় রেখে শুধুমাত্র নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। অনেকে এটিকে সরকারের প্রতি পরোক্ষ সমালোচনা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন—এটি বিরোধী রাজনীতির নতুন বার্তা।

সাম্প্রতিক সময়ে সংবিধান সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ইস্যুতে সরকার ও বিরোধী জোটের মধ্যে টানাপোড়েন তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে এনসিপি ও জামায়াত-ঘনিষ্ঠ রাজনৈতিক শক্তিগুলো সরকারের বিরুদ্ধে গণভোটভিত্তিক সংবিধান সংস্কার প্রক্রিয়ায় বিলম্বের অভিযোগ তুলে আসছে।

এ প্রেক্ষাপটে হাসনাত আবদুল্লাহর এমন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায়ও পোস্টটি ঘিরে চলছে তুমুল বিতর্ক—সমর্থন ও সমালোচনায় বিভক্ত হয়ে পড়েছেন নেটিজেনরা।

বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ও সংস্কার ইস্যু ঘিরে রাজনৈতিক মেরুকরণের এ সময়ে এমন ব্যঙ্গাত্মক বক্তব্য ভবিষ্যতের রাজনৈতিক কৌশলের দিকনির্দেশনা হিসেবেও দেখা যেতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা