Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৭:০০, ২৫ মার্চ ২০২৬

আপডেট: ০৭:০৩, ২৫ মার্চ ২০২৬

স্বচ্ছতার নজির গড়লেন হাসনাত আবদুল্লাহ, সরকারি বরাদ্দের পূর্ণ হিসাব প্রকাশ

স্বচ্ছতার নজির গড়লেন হাসনাত আবদুল্লাহ, সরকারি বরাদ্দের পূর্ণ হিসাব প্রকাশ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দের অর্থ ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করে স্বচ্ছতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এ অর্থ ব্যয়ের বিস্তারিত তালিকা ও সুবিধাভোগীদের তথ্য প্রকাশ করেন, যা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, দেবিদ্বার উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বরাদ্দকৃত ১০ লাখ টাকা সুনির্দিষ্টভাবে বিতরণ করা হয়েছে। এ সহায়তার আওতায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডের ১ হাজার দরিদ্র মানুষকে জনপ্রতি ১ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

এছাড়া সরকারি বরাদ্দের বাইরেও ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে আরও ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৫০০ পরিবার এ সহায়তার আওতায় এসেছে।

ফেসবুক পোস্টে এমপি হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা করা হয়নি। প্রতিটি ওয়ার্ড থেকে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বাছাই করার চেষ্টা করা হয়েছে। তবে বরাদ্দ সীমিত থাকায় অনেক দরিদ্র মানুষ এ তালিকার বাইরে থেকে গেছেন বলেও তিনি স্বীকার করেন।

স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকাশিত তালিকায় নিরাপত্তার স্বার্থে উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও মোবাইল নম্বর আংশিক গোপন রাখা হয়েছে। তবে তিনি জানান, প্রশাসনিক যেকোনও তদন্ত বা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট সব তথ্য সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনে তা উন্মুক্ত করা হবে।

এ উদ্যোগের মাধ্যমে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও স্বচ্ছতার প্রশ্নে একটি ইতিবাচক উদাহরণ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের মতে, সরকারি সহায়তা বণ্টনে এমন প্রকাশ্য হিসাব ভবিষ্যতে দুর্নীতি কমাতে এবং জনআস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা