Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৪, ১ এপ্রিল ২০২৬

পার্থের জবাবে হাসনাতের তোপ

ট্রেজারি বেঞ্চ বেগম জিয়াকে অপমান করেছে: হাসনাত

ট্রেজারি বেঞ্চ বেগম জিয়াকে অপমান করেছে: হাসনাত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে সংবিধান ও ‘জুলাই সনদ’ ইস্যুতে বিতর্ক আরও তীব্র আকার ধারণ করেছে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ-এর বক্তব্যের কড়া জবাব দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনায় অংশ নিয়ে এ পাল্টাপাল্টি বক্তব্য উঠে আসে।

এর আগে বক্তব্য দিতে গিয়ে পার্থ বলেন, যারা সংবিধান ছুড়ে ফেলতে চান, তারা মূলত স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে নিজেদের অবস্থান মিলিয়ে ফেলছেন। তার এ মন্তব্য ঘিরেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।

জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, পার্থ যখন সংবিধান পরিবর্তনের পক্ষে অবস্থান নেয়া ব্যক্তিদের স্বাধীনতাবিরোধীদের সঙ্গে এক কাতারে দাঁড় করালেন, তখন ট্রেজারি বেঞ্চে বসা মন্ত্রীরা টেবিল চাপড়ে সেটাকে সমর্থন জানিয়েছেন—যা রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ।

আরও পড়ুন <<>> সংবিধান কি মনে করিয়ে দেয় একাত্তরের পরাজয়ের দলিল?

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজেই একসময় বলেছিলেন, 

যখন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে এবং সংসদ জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করবে, তখন এ সংবিধান পরিবর্তন বা বাতিল করা হবে।

হাসনাতের ভাষ্য অনুযায়ী, যারা দীর্ঘদিন খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন, সে ট্রেজারি বেঞ্চের মন্ত্রীরাই আজ সংবিধান ছুড়ে ফেলার ধারণাকে স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে হাততালি দিচ্ছেন। এতে তারা নিজেদের রাজনৈতিক অতীত ও খালেদা জিয়ার অবস্থানকেই অবমূল্যায়ন করছেন কিনা—সেটি তাদের ভেবে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।

সংসদের এ বিতর্কে স্পষ্ট হয়ে উঠেছে, সংবিধান সংস্কার ও গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য এখনও গভীর, যা আগামী দিনে আরও উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা