Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ১৫ এপ্রিল ২০২৬

দুস্কৃতকারীদের তোপের মুখে সাবেক মেয়রের বাসায়

চট্টগ্রামে মবের শিকার হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে মবের শিকার হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নগরের উত্তর কাট্টলী এলাকার ‘এইচ এম ভিলা’য় এ ঘটনা ঘটে।

হাসনাত আবদুল্লাহর আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কিছু উশৃঙ্খল ব্যক্তি বাসার সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। নিজেদের ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেয়া বিক্ষোভকারীরা তার উপস্থিতির কারণ নিয়ে প্রশ্ন তোলেন। সোশ্যাল মিডিয়অয় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তারা তাকে ঘিরে ধরে জানতে চান—যিনি সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন, তিনি কেনো ওই দলের সাবেক ঘনিষ্ঠ একজন নেতার বাসায় এসেছেন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত অন্যরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। পরে হাসনাত আবদুল্লাহকে দ্রুত গাড়িতে তুলে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেয়া হয়।

ঘটনার পর হাসনাত আবদুল্লাহ বলেন, এটি কোনও রাজনৈতিক বৈঠক নয়, তিনি কেবল ব্যক্তিগত সৌজন্যে সেখানে গিয়েছিলেন। তার ভাষ্য, রাজনীতিতে মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক আলাদা বিষয়।

সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমও এটিকে সাধারণ সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করেন এবং রাজনৈতিক বৈঠকের বিষয়টি অস্বীকার করেন। তবে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।

এ ঘটনার পর চট্টগ্রামের রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে এ সাক্ষাৎ বিশেষ তাৎপর্য বহন করতে পারে। গুঞ্জন রয়েছে, সাবেক মেয়র মনজুর আলম এনসিপির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নজরদারি চালায়। তবে বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা