Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৯, ২৫ এপ্রিল ২০২৬

প্রয়োজনে সংসদ-রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম 

প্রয়োজনে সংসদ-রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম 
ছবি: সংগৃহীত

রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়িয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত গণসমাবেশ থেকে তীব্র বার্তা দিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, প্রয়োজনে সংসদ ও রাজপথ একাকার হয়ে যাবে—গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী শক্তি কোনও ছাড় দেবে না।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম অভিযোগ করেন, পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে মামুনুল হককে সংসদে যেতে বাধা দেয়া হয়েছে। তবে তাকে রাজপথে থামানো সম্ভব নয় বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা সংসদে আছি জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবি তুলতে। আর রাজপথে নেতৃত্ব দিচ্ছেন মামুনুল হক ও নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রয়োজন হলে সংসদ ও রাজপথ একসঙ্গে আন্দোলনে নামবে।

দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট ও জনস্বাস্থ্য সংকট সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিরোধীদল দায়িত্বশীল আচরণ করে সরকারকে সহযোগিতা করার চেষ্টা করেছে দাবি করে তিনি বলেন, সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে।

সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক নিয়ন্ত্রণ বাড়ানো হচ্ছে এবং বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা চলছে। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশের জনগণ নতুন করে কোনো স্বৈরতন্ত্রকে প্রশ্রয় দেবে না।

গণভোটের ফলাফল নিয়ে সরকারকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, যতক্ষণ না গণভোটের গণরায় বাস্তবায়ন করা হবে, ততক্ষণ আন্দোলন চলবে। যদি সংখ্যাগরিষ্ঠতার জোরে এ রায় অগ্রাহ্য করা হয়, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান, অলি আহমদসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। বক্তারা সম্মিলিতভাবে গণভোটের রায় বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চার শিশুসহ ১২ জন তিন দিন ধরে শূন্যরেখায়
এডিবির ঋণে রিজার্ভ ছাড়ালো ৩৫ বিলিয়ন ডলার
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
এমপি মনিরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি আলেম সমাজের
নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
বেনজীর গ্রেফতার ইন্টারপোলের কৃতিত্ব, দেশের পুলিশের নয়: জামায়াত আমির
বেনজীরকে গ্রেফতার বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য: স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল
মনিরুল হকের বক্তব্য অমার্জনীয় ও শিষ্টাচারবহির্ভূত: নাহিদ ইসলাম
সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার
মরক্কোর সঙ্গে ড্র করে ব্রাজিলের হেক্সা অভিযান শুরু
হাসিনাকে পুশইন করুন, দেখি কত সাহস: সীমান্ত ইস্যুতে গোলটেবিল বৈঠকে বক্তারা
‘বাংলাদেশি’ তকমা দিয়ে নথিহীনদের সীমান্তে ঠেলে দিচ্ছে ভারত
নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা কি দ্বারপ্রান্তে? রোববার চুক্তির ইঙ্গিত