Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮, ২৪ মে ২০২৬

আপডেট: ২১:৩৯, ২৪ মে ২০২৬

এনসিপি নেতা তারেক রেজা গ্রেফতার

এনসিপি নেতা তারেক রেজা গ্রেফতার
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা একটি মামলায় রোববার (২৪ মে) সন্ধ্যায় তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ঝিনাইদহ সদর থানার একটি দল শহরের স্টেডিয়াম সংলগ্ন ‘ফ্যামিলি জোন’ মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেফতার করে। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে।

দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং ঝিনাইদহে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ওই মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তারেক রেজা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি সেখানে পৌঁছালে পুলিশ তাকে আটক করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে শনিবার তারেক রেজাসহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। একই মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, গত ২২ মে ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী-এর সফরকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তপ্ত পরিস্থিতির ঘটনা ঘটে।

ওই ঘটনার পর এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের আট নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পাল্টা হিসেবে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। সে মামলার ভিত্তিতেই রোববার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

এদিকে তারেক রেজার গ্রেফতারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এনসিপির নেতাকর্মীরা এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা