Sobar Desh | সবার দেশ নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৬, ৫ জুন ২০২৬

ল্যাম্পপোস্টে বসানো হলো সিসি ক্যামেরা

আইভীর বাড়ির সামনে পুলিশি নজরদারি

আইভীর বাড়ির সামনে পুলিশি নজরদারি
ফাইল ছবি

কারামুক্ত হয়ে নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাসভবনে ফেরার পর সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি ও সিসি ক্যামেরা স্থাপন নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে।

বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি নিজ বাসভবনে পৌঁছান। এরপর থেকেই তার বাড়িতে আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক অনুসারীদের ভিড় বাড়তে থাকে।

এর মধ্যেই পরদিন বৃহস্পতিবার (৪ জুন) সকালে আইভীর বাসার গেটসংলগ্ন ল্যাম্পপোস্টে একটি আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করতে দেখা যায়, যা স্থানীয়দের নজরে আসে এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, এটি কোনও একক ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পর্যবেক্ষণের অংশ হিসেবে উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এর অংশ হিসেবেই ওই এলাকায় চারটি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যার একটি আইভীর বাড়ির সামনে ল্যাম্পপোস্টে স্থাপন করা হয়।

এ ঘটনায় স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টিকে রাজনৈতিক নজরদারির অংশ বলেও মন্তব্য করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা