Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৯, ১৪ জুন ২০২৬

সংসদে তীব্র উত্তেজনা

মনিরুল হকের বক্তব্য অমার্জনীয় ও শিষ্টাচারবহির্ভূত: নাহিদ ইসলাম

মনিরুল হকের বক্তব্য অমার্জনীয় ও শিষ্টাচারবহির্ভূত: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতার স্ত্রীকে নিয়ে কটাক্ষ এবং নারী সংসদ সদস্যদের পোশাক ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে রোববারের অধিবেশনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বক্তব্যকে অমার্জনীয় ও সংসদীয় শিষ্টাচারবহির্ভূত বলে আখ্যা দিয়েছেন বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।

রোববার (১৪ জুন) সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। অধিবেশনের একপর্যায়ে মনিরুল হক চৌধুরীর বক্তব্য নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। সংসদীয় কার্যপ্রণালি, ব্যক্তিগত স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকারের প্রশ্নে উভয় পক্ষের সদস্যরা তর্কে জড়িয়ে পড়েন।

বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম ফ্লোর নিয়ে বলেন, মনিরুল হক চৌধুরী সংসদীয় রীতিনীতি এবং সাংবিধানিক অধিকারের সীমা লঙ্ঘন করেছেন। তিনি অভিযোগ করেন, বিরোধীদলীয় উপনেতার স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত ইতিহাস টেনে এনে কটাক্ষ করা হয়েছে, যা সংসদের মর্যাদার পরিপন্থী। একই সঙ্গে নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য করে তাদের ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, এ ধরনের বক্তব্য কেবল রাজনৈতিক শালীনতাবিরোধী নয়, এটি হীন মানসিকতা ও বৈষম্যমূলক আচরণের বহিঃপ্রকাশ। ভবিষ্যতে সংসদে এ ধরনের ঘটনা যেনো না ঘটে, সে জন্য কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ডেপুটি স্পিকার কায়সার কামাল হস্তক্ষেপ করেন। তিনি জানান, মনিরুল হক চৌধুরীর বক্তব্যের যে অংশটি সংসদীয় রীতিনীতি বহির্ভূত ও বিতর্কিত, তা এক্সপাঞ্জ করার নির্দেশ দেয়া হয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সংসদে দাঁড়িয়ে কোনও সদস্য কারও ব্যক্তিগত স্বাধীনতা, পারিবারিক বিষয় বা ধর্মীয় অনুশীলন নিয়ে আপত্তিকর মন্তব্য করতে পারেন না। সংসদ সদস্যদের নিজেদের মর্যাদা এবং সংসদের ডিগনিটি বজায় রেখে বক্তব্য দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

ডেপুটি স্পিকার আরও জানান, সংসদীয় কার্যপ্রণালির ৩০২ ধারায় মনিরুল হক চৌধুরীকে নোটিশ দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

ঘটনার একপর্যায়ে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি বিতর্কিত বক্তব্যের পক্ষে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করলে স্পিকার তাকে থামিয়ে দেন। স্পিকার বলেন, সভাপতির আসন থেকে কোনও বক্তব্য এক্সপাঞ্জ করার ঘোষণা দেয়ার পর সেটি নিয়ে নতুন করে যৌক্তিকতা খোঁজার সুযোগ নেই।

পরে চিফ হুইপ নূরুল ইসলাম মণি ২৭৪ বিধির উল্লেখ করে মনিরুল হক চৌধুরীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়ার অনুরোধ জানান। জবাবে ডেপুটি স্পিকার বলেন, যথাযথ সময়ে তাকে কথা বলার সুযোগ দেয়া হবে। একই সঙ্গে তিনি সদস্যদের মূল বাজেট আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানান।

সংসদে এদিনের উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকারের দৃঢ় অবস্থান এবং বিতর্কিত বক্তব্য এক্সপাঞ্জ করার সিদ্ধান্তকে সংসদীয় শিষ্টাচার রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ