Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৯, ৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ০১:০২, ৪ জানুয়ারি ২০২৬

এনসিপি থেকে পদত্যাগ নীলিমা দোলার

এনসিপি থেকে পদত্যাগ নীলিমা দোলার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলা। 

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ফেসবুকে পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

নীলিমা দোলা লিখেছেন, এনসিপি এখন আর মধ্যপন্থী রাজনীতি চালাতে সক্ষম নয়। দলটি জুলাই পরবর্তী সময়ে রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্য নিয়ে কাজ করবে বলে তিনি আশা করেছিলেন, তবে সম্প্রতি বিভিন্ন সিদ্ধান্তের পর তিনি বুঝেছেন দলটি সম্পূর্ণভাবে ডানপন্থী রাজনীতির দিকে এগোচ্ছে এবং সে ধারার রাজনীতিকেই সমর্থন দিচ্ছে।

তিনি উল্লেখ করেন, জামায়াতের সঙ্গে এনসিপির কেন্দ্রিক জোট কোনও কৌশলগত জোট নয়, কারণ এতে নেতাকর্মীদের পদত্যাগ বেড়েছে। দলের নেতারা চোখে ধুলো দিয়ে জোট গঠন করেছেন এবং মনোনয়ন দেয়ার প্রক্রিয়ায় প্রতারণা করেছেন।

দোলা আরও বলেন, জুলাইয়ের জনতার প্রতি এনসিপির দায় রয়েছে। অভ্যুত্থানের পর জনগণ যে বিশ্বাস এনসিপির ওপর রেখেছিলো তা চূর্ণবিচূর্ণ হয়েছে। তিনি মনে করেন, আসন্ন কঠিন সময়ে জনগণ এনসিপিকে যথাযথ জবাব দেবে।

তিনি মনে করিয়ে দেন, এনসিপি হাজারো জুলাই শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে রাজনীতি করতে এসেছিলো, কিন্তু ধর্মীয় রাজনীতিকে ফ্রন্টে নিয়ে পলিটিক্স খেলার জন্য শহীদরা জীবন দিতে যাননি। তার মতে, ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে কোনও ধর্মীয় বিপ্লব বা অভ্যুত্থান হয়নি।

শেষে তিনি লিখেছেন, তার পদত্যাগ প্রমাণ করে, বাংলাদেশে এনসিপি ছাড়াও জুলাই আন্দোলনের আরও একটি পক্ষশক্তি রয়েছে, যারা জনগণ ও দেশকে চেনে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন