Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২০, ১৯ নভেম্বর ২০২৬

রুমিনকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি

গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য প্রচারের সুযোগ নিয়ে ক্ষোভ; তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন।

রুমিনকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি
ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের তথ্য মন্ত্রণালয় এবং মূলধারার গণমাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী। বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেছেন, গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির সুযোগ দেয়া হচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য প্রচারের সুযোগ করে দেয়ার জন্য তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এসব মন্তব্য করেন আশরাফ মাহদি। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী।

ফেসবুক পোস্টে রুমিন ফারহানাকে উদ্দেশ করে আশরাফ মাহদি লেখেন, 

আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র রুমিন ফারহানা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। আর বিএনপি সরকারও সন্ত্রাসলীগ পুনর্বাসনকেন্দ্রের বড় বড় ত্রাণকর্তাদের হাতে মিডিয়ার মাইক এভাবে ছেড়ে দেয়ার মাশুল গুনতে শুরু করেছে।

তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আন্দালিব রহমান পার্থের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আশরাফ মাহদি। তিনি লেখেন, 

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আন্দালিব রহমান পার্থের কাজ অবশ্যই জুলাইয়ে প্রোফাইল লাল করে কার পরিণতি কী হবে, এ সতর্কতা দিয়ে বেড়ানো না। লীগের মাউথপিসের সাউন্ড অ্যারোগেন্টলি বেড়ে যাওয়ার সম্পূর্ণ দায় তাদের।

তার অভিযোগ, আওয়ামী লীগের পক্ষে বক্তব্য প্রচার এবং দলটির রাজনৈতিক অবস্থানকে সমর্থন করে এমন বয়ান তৈরির সুযোগ করে দেয়ার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারে না।

রুমিন ফারহানার বক্তব্য নিয়ে সমালোচনা

রুমিন ফারহানার সাম্প্রতিক কয়েকটি বক্তব্যেরও সমালোচনা করেন আশরাফ মাহদি। তার দাবি, আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানের পক্ষে রুমিন ফারহানা দীর্ঘদিন ধরে গণমাধ্যমে বক্তব্য দিয়ে আসছেন।

তিনি পোস্টে লেখেন, রুমিন ফারহানা গণহত্যাকারীদের পক্ষ নিয়ে সম্প্রতি আবারও কথা বললেন। নির্লজ্জের মতো আবদার করলেন, আওয়ামী লীগ ছাড়া জাতীয় সংলাপ সম্ভব না। গতকাল টকশোতে তিনি আরও বলেছেন, তিনি আওয়ামী লীগের জায়গায় হলে ক্ষমা চাইতেন না।

আশরাফ মাহদির মতে, আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির জন্য রুমিন ফারহানা গণমাধ্যমে আরও বিতর্কিত বক্তব্য দিয়ে আসছেন। একটি ‘টেররিস্ট সংগঠনের মুখপাত্রের’ বক্তব্য গণমাধ্যম কেন বাধাহীনভাবে প্রচার করছে, সে বিষয়েও জবাবদিহি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

‘গ্রেফতার করে বিচারের আওতায় আনার’ দাবি

ফেসবুক পোস্টের শেষাংশে আওয়ামী লীগপন্থী হিসেবে বিবেচিত ব্যক্তিদের রাজনৈতিক ও গণমাধ্যমে ভূমিকা নিয়েও কঠোর অবস্থান তুলে ধরেন আশরাফ মাহদি।

তিনি লেখেন, 

ডি-আওয়ামীফিকেশনের জন্য প্রথম কার্যকর পদক্ষেপ হচ্ছে এসব মুখপাত্রকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা।

তবে রুমিন ফারহানা, তথ্য মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর পক্ষ থেকে আশরাফ মাহদির এসব অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

রুমিনকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি
কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি
৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতিসংঘে বিপুল ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অন্ধকার জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
ড. ইউনূসের বাড়িতে পেট্রলবোমা হামলা, আগুন
যে মসজিদ থেকে বাংলাদেশে ইসলাম প্রচার শুরু
প্রতিযোগিতা কমিশনে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর
আমাজনের বন থেকে খাবার চাইতে লোকালয়ে ২০ আদিবাসী
দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা করছে অপশক্তি: স্পিকার
আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: জামায়াত আমির
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২