Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১০, ২৫ মার্চ ২০২৫

হান্নান মাসউদের পথসভায় বিএনপির হামলা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতিয়া উপজেলার সমন্বয়ক মো. ইউসুফ রেজা বলেন- হান্নান মাসউদ ভাইয়ের শান্তিপূর্ণ গণসংযোগে বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এতে এলাকায় থমথমে পরিবেশ তৈরি হয়েছে।

হান্নান মাসউদের পথসভায় বিএনপির হামলা
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে এ হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এনসিপির নেতাকর্মীরা।

সূত্রে জানা যায়, এনসিপির নেতা আবদুল হান্নান মাসউদ তার নিজ এলাকা হাতিয়ায় গণসংযোগ করছিলেন। রোববার (২৩ মার্চ) তিনি উপজেলার বুড়িরচর ইউনিয়নে দিনব্যাপী জনসংযোগ করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। সোমবার (২৪ মার্চ) তিনি জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছিলেন।

কিন্তু সন্ধ্যায় জাহাজমারা বাজারে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা তার জনসংযোগে বাধা দেয় এবং হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

হামলার পরপরই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সড়কেই অবস্থান নেন হান্নান মাসউদ ও তার সমর্থকরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতিয়া উপজেলার সমন্বয়ক মো. ইউসুফ রেজা বলেন- হান্নান মাসউদ ভাইয়ের শান্তিপূর্ণ গণসংযোগে বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এতে এলাকায় থমথমে পরিবেশ তৈরি হয়েছে।

তিনি আরও জানান, অপরাধীদের গ্রেফতার না করা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলবে।

এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। তবে এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান