Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৬, ২৫ মার্চ ২০২৫

হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা

নেতারা বলেন, আবদুল হান্নান মাসউদ দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক। মাসউদের ওপর হামলা মানে জুলাই বিপ্লবের ওপর হামলা। এ হামলা সহ্য করবে না জাতি।

হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত ১২টায় বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলামোটরে দলের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল চলাকালে এনসিপির নেতাকর্মীরা হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং তাদের রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানান।

বিক্ষোভে উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, জয়নাল আবেদীন শিশির, এনসিপি নেতা মাজহারুল ইসলাম ফকির, আসাদ বিন রনি, আহমেদ আসিকীন, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

নেতারা বলেন, আবদুল হান্নান মাসউদ দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক। মাসউদের ওপর হামলা মানে জুলাই বিপ্লবের ওপর হামলা। এ হামলা সহ্য করবে না জাতি।

তারা আরও বলেন, এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেয়া হবে না। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

সোমবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় এনসিপির নেতা আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার পেছনে বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন হান্নান মাসুদের অনুসারীরা।

এনসিপির নেতারা এ ঘটনায় দ্রুত বিচার দাবি করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের হামলা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান