Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৩, ১৭ এপ্রিল ২০২৫

সংবিধান সংস্কারের ১৬ প্রস্তাবে বিএনপির দ্বিমত 

সংবিধান সংস্কারের ১৬ প্রস্তাবে বিএনপির দ্বিমত 
ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় ঐকমত্য কমিশনের ৬৬টি প্রস্তাবের মধ্যে ১৬টির সঙ্গে দ্বিমত পোষণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

সালাহউদ্দিন বলেন, প্রস্তাবিত ৬৬টি সংস্কারের মধ্যে ২৫টির সঙ্গে আমরা পূর্ণ সম্মতি জানিয়েছি, ২৫টিতে আংশিক মত দিয়েছি এবং ১৬টি প্রস্তাবের সঙ্গে আমাদের দ্বিমত রয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেয়। বৈঠকে কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ প্রণয়ন আমাদের উদ্দেশ্য। এ ক্ষেত্রে বিএনপির ভূমিকা ইতিবাচক।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংবিধান সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা সময় ও বাস্তবতার প্রেক্ষিতে হালনাগাদ হয়। বিএনপি সবসময় দেশের স্বার্থে সংস্কারের পক্ষে কাজ করেছে। তবে আমাদের ৩১ দফা সংস্কার প্রস্তাবই আমাদের মূল রূপরেখা। ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম এর ভিত্তিতে পরিচালিত হবে।

প্রসঙ্গত, গত ২৩ মার্চ বিএনপি কমিশনের কাছে তাদের মতামত লিখিতভাবে জমা দিয়েছিলো। এরপর থেকে দলটি কমিশনের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। 

বিএনপির এ অবস্থান সংবিধান সংস্কার প্রক্রিয়ায় নতুন আলোচনার সূত্রপাত করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা