Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৯, ৩০ ডিসেম্বর ২০২৪

ঐক্যের ডাকে অনৈক্যের সর্বনাশা খেলা

বাকযুদ্ধে বিএনপি-জামায়াত 

বাকযুদ্ধে বিএনপি-জামায়াত 
ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে রোববার (২৯ ডিসেম্বর) তীব্র মন্তব্য করেন। তিনি চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াতের ৭১ ও ৯০ এর ইতিহাস নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, জামায়াত ৭১ এর বিরোধিতা করেছে এবং ইসলাম নিয়ে রাজনীতি করার নামে মোনাফেকি করেছে।

রিজভীর এ মন্তব্যের পর জামায়াতে ইসলামী তীব্র প্রতিক্রিয়া জানায়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে রিজভীর বক্তব্যের পাল্টা জবাব দেন। তিনি বলেন, রিজভী অবশ্যই জানেন যে, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল ও মতের সঙ্গে ঐক্য করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছিল, যা জামায়াতের মতো দলের সঙ্গে মোনাফেকি ছিল।

এরপর বিএনপি জামায়াতের বিবৃতির পাল্টা জবাব দেয়। বিএনপি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে বলে, ২০১৮ সালের নির্বাচনে জামায়াত তাদের জোটে ২২টি আসন পেয়ে ছিল এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তারা প্রশ্ন তোলে, তাহলে কার সঙ্গে জামায়াতের জোট ছিল এবং কার সঙ্গে মোনাফেকি করছিলেন জামায়াতের আমির?

সবার দেশ/এ্রওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা