Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৭, ২৭ এপ্রিল ২০২৫

আ’লীগের বিচার দাবিতে ২ মে এনসিপির বিক্ষোভ

আ’লীগের বিচার দাবিতে ২ মে এনসিপির বিক্ষোভ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী ২ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। এ সিদ্ধান্ত শনিবার (২৬ এপ্রিল ২০২৫) দলটির চতুর্থ সাধারণ সভায় গৃহীত হয়। 

এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম সভাপতিত্ব করেন এবং সদস্যসচিব আখতার হোসেন সঞ্চালনা করেন। সভায় সারাদেশ থেকে কেন্দ্রীয় সদস্যরা অংশ নেন।

সভায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য একটি ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত হয়, যা দলের নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে। এ কাউন্সিলের সিদ্ধান্ত বাস্তবায়নে একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠন করা হবে। তিন মাস পর এ কমিটির পুনর্মূল্যায়ন বা নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। 

এছাড়া, দলের গঠনতন্ত্র প্রণয়নের জন্য পাঁচ বা ততোধিক সদস্যের একটি টিম গঠনের সিদ্ধান্ত হয়। টিমটিকে আগামী এক সপ্তাহের মধ্যে খসড়া গঠনতন্ত্র তৈরির নির্দেশ দেয়া হয়েছে।

এনসিপির এ বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থানকে আরও জোরালো করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য