Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৩, ৯ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:২৫, ৯ এপ্রিল ২০২৫

আ’লীগ ইস্যুতে হেফাজত-এনসিপি’র ঐক্য

আ’লীগ ইস্যুতে হেফাজত-এনসিপি’র ঐক্য
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনা, রাজনৈতিক কার্যক্রম স্থগিত ও দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে হেফাজতের নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত হেফাজতের আগ্রহেই এ বৈঠকের আয়োজন হয়।

বৈঠক শেষে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে জানান, 

  • গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার
  • বিচার না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ
  • নির্বাচনের আগেই বিচারের দৃশ্যমান উদ্যোগ এবং
  • আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা- এ চারটি বিষয়ে আমাদের ঐকমত্য হয়েছে।

আরিফুল ইসলাম আরও বলেন, বৈঠকে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে বৈঠকে আওয়ামী লীগের সময়কার ‘ফ্যাসিবাদী শাসন’, ধর্মভিত্তিক ও বিরোধী দলগুলোর ওপর রাজনৈতিক মামলার নিপীড়ন, এবং বিচারবহির্ভূত দমন-পীড়নের বিষয়গুলো উত্থাপন হয় এবং দ্রুত সে মামলাগুলো প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

বৈঠকে চলমান রাজনৈতিক সংস্কার ও ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে আলোচনা হয়। এনসিপি ও হেফাজত পারস্পরিক প্রস্তাবনা বিনিময় করে। উভয় পক্ষ মনে করে, রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং বিচার ও জবাবদিহির মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠন করতে হবে।

হেফাজতের পক্ষ থেকে অংশগ্রহণ করেন মাওলানা সাজেদুর রহমান – মহাসচিব, মাওলানা জুনায়েদ আল হাবিব – জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, মাওলানা মামুনুল হক – যুগ্ম মহাসচিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, নায়েবে আমির আহমেদ আবদুল কাদের, মাওলানা আহমেদ আলী কাসেমী এবং মাওলানা মহিউদ্দিন রব্বানী।

বৈঠকে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন, নাহিদ ইসলাম – আহ্বায়ক, আখতার হোসেন – সদস্যসচিব, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম – মুখ্য সংগঠক, আরিফুল ইসলাম আদীব – জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আশরাফ উদ্দীন মাহাদী – যুগ্ম আহ্বায়ক এবং মো. সানাউল্লাহ ও রফিকুল ইসলাম আইনী – সংগঠক।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ