Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪০, ১৮ মে ২০২৫

আপডেট: ০০:১২, ১৯ মে ২০২৫

করিডর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: তারেক রহমান

করিডর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: তারেক রহমান
ফাইল ছবি

করিডর ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে একটি জনগণের দ্বারা নির্বাচিত সরকার — এমনটাই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ মে) রাতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান অভিযোগ করেন, শহীদদের তালিকা চূড়ান্ত করার চেয়ে বিদেশিদের করিডর দেয়ার বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, করিডোর কিংবা বন্দর ব্যবহারের সিদ্ধান্ত নেয়ার অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে, অন্তর্বর্তী সরকারের নয়।

তিনি আরও বলেন, জুলাইয়ের বিপ্লবে শহীদ ও আহতদের তালিকা এখনো চূড়ান্ত করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এতে জনগণের মনে সরকারের দক্ষতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে— তারা কি উদাসীন, নাকি ক্ষমতার মোহে বাস্তবতা থেকে বিচ্যুত?

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও দাবি করেন, সরকারের অভ্যন্তরে এবং বাইরেও এক ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তা স্পষ্ট হয়ে উঠেছে। জনগণের আকাঙ্ক্ষা ও ভাষা বুঝতে সরকার ব্যর্থ হলে, রাজনৈতিক অস্থিরতা শুধু বাড়তেই থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, এ অস্থিরতা যদি অব্যাহত থাকে, তবে অন্তর্বর্তী সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়বে। তাই তাদের উচিত নিজ সক্ষমতা সম্পর্কে আরও সচেতন হওয়া।

তারেক রহমান অভিযোগ করেন, বিএনপি বহুবার সরকারের কাছে একটি সুস্পষ্ট রোডম্যাপ দাবি করলেও, সরকার তা উপেক্ষা করেছে। উল্টো নির্বাচন নিয়ে মানুষের দাবিকে 'সংস্কার' নামক জটিল জালে আটকে রেখে সময়ক্ষেপণ করছে।

এ পরিস্থিতিতে অব্যবস্থাপনা না বাড়িয়ে দ্রুত জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করার জন্য ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত