Sobar Desh | সবার দেশ পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫০, ১৭ জুন ২০২৫

গণঅধিকার পরিষদকে আন্ডারস্টিমেট করবেন না

সংস্কার না করে দেশে কোন নির্বাচন হবে না: ভিপি নুর

সংস্কার না করে দেশে কোন নির্বাচন হবে না: ভিপি নুর
ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের জন্য যত সময় প্রয়োজন তা নিতে পারে। কিন্তু সে সংস্কার না হলে এবং সমতাভিত্তিক পরিবেশ তৈরি না হলে কোনো নির্বাচন অর্থবহ হবে না।

নুরুল হক নুর বলেন, রাজনৈতিক সংস্কৃতি এবং নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন সম্ভব নয়।

সোমবার (১৬ জুন) রাতে পটুয়াখালী শহরের নতুন বাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদকে আন্ডারস্টিমেট করবেন না। গত সাত বছরে আমরা এমন ইতিহাস তৈরি করেছি, যা ৭০ বছরেও কেউ পারেনি। আমাদের সাংগঠনিক শক্তি ও জনভিত্তি রয়েছে—এটা কেউ খাটো করে দেখার সুযোগ নেই।

নুরের এ বক্তব্য এমন সময়ে এলো, যখন নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা এবং বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন, নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং দলগুলোর ভূমিকা নিয়ে সংশয় বাড়ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ