Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০০:৩১, ২৬ জুন ২০২৫

আপডেট: ০০:৪০, ২৬ জুন ২০২৫

জাইমার পাশে থাকার ঘোষণা এনসিপি নেত্রী নিলার

জাইমার পাশে থাকার ঘোষণা এনসিপি নেত্রী নিলার
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নিলা ইসরাফিল।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জাইমার একটি ছবি পোস্ট করে নিলা লেখেন, জাইমার পাশে আছি, কারণ সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা।

পোস্টে তিনি আরও লিখেছেন, একজন নারী যখন নিজ আলোয় এগিয়ে যান, তখন কিছু মানুষ সত্য মেনে নিতে পারে না। ব্যারিস্টার জাইমা রহমানকে ঘিরে যে মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচারণা চালানো হচ্ছে, তা শুধু ব্যক্তিগত আঘাত নয়, বরং সমাজের মূল্যবোধের ওপরও নির্মম আঘাত।

নিলা ইসরাফিলের ভাষায়, একজন শিক্ষিত, সম্মানিত নারীর চরিত্র হরণে যে অসৎ প্রচেষ্টা চালানো হচ্ছে, তা ঘৃণ্য। তিনি বলেন, জাইমার পাশে আছি, কারণ সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা।

প্রসঙ্গত, কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জাইমা রহমানকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলছে।

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা