Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২২, ২৮ জানুয়ারি ২০২৫

বৈশ্বিক কোনও আয়োজনে তারেককন্যার প্রথম উপস্থিতি

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যাচ্ছেন জাইমা রহমান 

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’। এতে উপস্থিত থাকবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যাচ্ছেন জাইমা রহমান 
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে বড় ছেলে তারেক রহমানের যুক্তরাজ্যের বাসায় অবস্থান করছেন এবং সেখানে থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন। এ অবস্থায় আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যাওয়া হচ্ছে না তারেক রহমানের। তবে নিজে যেতে না পারলেও মেয়ে জাইমা রহমানকে পাঠাচ্ছেন এ অনুষ্ঠানে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিএনপির একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’। এতে উপস্থিত থাকবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে বিএনপি নেত্রী খালেদা জিয়া বর্তমানে লন্ডনে তারেক রহমানের বাসায় অবস্থান করে সেখান থেকে চিকিৎসা নেয়ার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজের জায়গায় মেয়ে জাইমা রহমানকে এ অনুষ্ঠানে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছেন। আর এর মাধ্যমে বৈশ্বিক কোনও আয়োজনে তারেককন্যার এটিই হবে প্রথম উপস্থিতি। 

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হবো। একই দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও যাওয়ার কথা রয়েছে।

জাইমা রহমান অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কিনা, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি আমির খসরু মাহমুদ চৌধুরী। রহস্য রেখে তিনি বলেছেন, অপেক্ষা করেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ একটি বার্ষিক অনুষ্ঠান। সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটনে এটি অনুষ্ঠিত হয়।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা