Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৩, ৫ জুন ২০২৫

আপডেট: ১৫:৪৮, ৫ জুন ২০২৫

অপপ্রচারে AI প্রযুক্তির অপব্যবহার, অভিযোগ বিএনপির

জুবাইদা ও জাইমার নামে ফেসবুক অ্যাকাউন্ট নেই: রিজভী

এ ধরনের মিথ্যাচার ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির দাবি, এটি গণতন্ত্রকে কলুষিত করার একটি পরিকল্পিত অপচেষ্টা।

জুবাইদা ও জাইমার নামে ফেসবুক অ্যাকাউন্ট নেই: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, একটি দুর্বৃত্তচক্র পরিকল্পিতভাবে জুবাইদা রহমান ও জাইমা রহমানের নামে ফেইক ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে মিথ্যা, বানোয়াট পোস্ট করছে। শুধু তাই নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তি ব্যবহার করে এদের ছবি ও ভিডিও সম্পাদনা করে প্রচার করা হচ্ছে।

রিজভীর অভিযোগ, এ অপপ্রচারের পেছনে রয়েছে একটি সুসংগঠিত গোষ্ঠী, যারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে না পেরে এখন ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ শুরু করেছে। 

তিনি বলেন, জিয়া পরিবারকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে। এর মাধ্যমে একটি চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা চলছে।

রিজভী হুঁশিয়ার করে বলেন, সৌজন্যবোধসম্পন্ন ও বিনয়ী মানুষ হিসেবে পরিচিত জুবাইদা রহমান ও জাইমা রহমানকে নিয়ে এভাবে ডিজিটাল মাধ্যমে চরিত্রহননের চেষ্টা শুধুমাত্র ন্যক্কারজনক নয়, এটি একটি গুরুতর ফৌজদারি অপরাধ। যারা এতে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমি আপনাদের মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই — জুবাইদা রহমান ও জাইমা রহমানের নামে কখনোই কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়নি। এখনও তারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন। কাজেই এ ধরনের ফেক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত যেকোনও তথ্য বা মন্তব্য বিভ্রান্তিকর, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে রিজভী সরকার-ঘনিষ্ঠ একটি গোষ্ঠীকে এ অপতৎপরতার পেছনে দায়ী করেন এবং প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তি তৈরির বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত