Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৫, ৩ জুলাই ২০২৫

এনসিপির সামনে ককটেল বিস্ফোরণ, ভয় দেখানোর জন্য: নাহিদ ইসলাম

এনসিপির সামনে ককটেল বিস্ফোরণ, ভয় দেখানোর জন্য: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর ককটেল বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, এ ঘটনার মাধ্যমে এনসিপিকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, গত বুধবার (২ জুলাই) রাতে ঢাকায় আমাদের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি প্রথম নয়, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন এলাকায় আমাদের পদযাত্রা, জনসমাগম আর মানুষের উদ্দীপনা দেখে আমাদের এ কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য ,ব্যহত করার জন্য, ভয় দেখানোর জন্য এ ধরনের কার্যকলাপ করা হচ্ছে। সে কারণেই এসব ন্যক্কারজনক তৎপরতা চালানো হচ্ছে।

তিনি বলেন, আমরা আগের ঘটনাতেই মামলা করেছি। কিন্তু আজ পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। যদি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিতে যাওয়া একটি রাজনৈতিক দলের জন্যও নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে দেশে সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব হবে, সে প্রশ্ন জনগণের মনে তৈরি হচ্ছে।

শহীদ সাজ্জাদকে স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, সৈয়দপুরের সন্তান সাজ্জাদ বড় স্বপ্ন নিয়ে ঢাকায় পড়তে গিয়েছিলো। কিন্তু ব্যক্তি জীবনের সে স্বপ্ন পূরণের আগেই সে দেশের জন্য রক্ত দিয়েছে। শহীদের স্বপ্ন, ত্যাগ আর আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। শহীদেরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সে বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়েই আমাদের পথচলা।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ তৈরির কারিগর হচ্ছেন জুলাই আন্দোলনের শহীদরা। তাদের আত্মত্যাগ ভুলে যাওয়ার সুযোগ নেই। ভয় দেখিয়ে কিংবা দমন-পীড়নে আমাদের থামানো যাবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা