Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪২, ৮ জুলাই ২০২৫

তরুণদের হাত ধরেই মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ: মির্জা ফখরুল

তরুণদের হাত ধরেই মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ: মির্জা ফখরুল
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফঞরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণদের হাত ধরেই বাংলাদেশ একদিন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। তরুণ প্রজন্মের ভূমিকাকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, তাদের চিন্তা, যুক্তি ও মতপ্রকাশের সুযোগ তৈরি করাটাই গণতন্ত্রের চর্চাকে গতিশীল করে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বাংলা একাডেমিতে ‘গণমাধ্যমের স্বাধীনতা ও এর প্রধান অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘দ্য বাংলাদেশ ডায়লগ’ নামের একটি সংগঠন এ আয়োজন করে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণ বিতার্কিকদের যুক্তির প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। এসব মঞ্চ নতুন নেতৃত্ব তৈরিতে সহায়ক হতে পারে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে ভিন্নমতের প্রতি সহনশীলতা এবং তার প্রকাশের সুযোগ থাকা উচিত। তিনি বলেছেন, গণতন্ত্রের সৌন্দর্যই হলো ভিন্নমত। কেউ যদি কারও সঙ্গে একমত না-ও হন, তবু সে ভিন্নমতকে সুরক্ষা ও সংরক্ষণের সর্বোচ্চ চেষ্টা করা উচিত।

বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য কেন্দ্র ও প্রান্তিক অঞ্চলের মধ্যে ভারসাম্য রক্ষা জরুরি। ঢাকার সঙ্গে মফস্বলের দূরত্ব কমানো না গেলে জাতীয় উন্নয়নের লক্ষ্য পূরণ সম্ভব নয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড