Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১১, ১১ আগস্ট ২০২৫

আপডেট: ২৩:৪০, ১১ আগস্ট ২০২৫

আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং: তারেক রহমান 

আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং: তারেক রহমান 
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনে করেন, আসন্ন জাতীয় নির্বাচন সহজ হবে না, বরং নানা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সোমবার (১১ আগস্ট) নওগাঁ জেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, বিএনপি সব রাজনৈতিক শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়। আমরা কাউকে হেয় করতে চাই না, কাউকে ছোটও করতে চাই না। সবার মতামতকে সম্মান জানিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই, তিনি উল্লেখ করেন।

তিনি সমালোচকদের উদ্দেশে বলেন, আজ যারা সংস্কারের কথা বলছে, তাদের জানিয়ে দিতে চাই, শহীদ জিয়ার সৈনিকেরা আড়াই বছর আগেই এসব সংস্কারের দাবি তুলেছে। বিএনপির সংস্কারের নীলনকশা স্পষ্টভাবে ৩১ দফার মধ্যে উল্লেখ আছে।

তার বক্তব্যে তিনি আরও দাবি করেন, বিএনপির ৩১ দফা এবং সরকারের ঘোষিত ‘ঐকমত্য কমিশন’-এর প্রস্তাবের মধ্যে অধিকাংশ বিষয়ই মিল রয়েছে, শুধুমাত্র কয়েকটি ক্ষেত্রে সামান্য অমিল থাকতে পারে।

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না। কারণ একটি অদৃশ্য শক্তি ক্রমাগত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি বিশ্বাস প্রকাশ করে বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে এবং দেশের মানুষ দলটির ওপর আস্থা রাখে। ২০ কোটি জনগণ যেভাবে চাইবে, সেভাবেই দেশ পরিচালিত হবে। আমরা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করব, বলেন তিনি।

তারেক রহমান আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ