Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৯, ২০ আগস্ট ২০২৫

দলগুলোর দূরত্ব ফ্যাসিবাদের পথ তৈরি করবে: তারেক রহমান

দলগুলোর দূরত্ব ফ্যাসিবাদের পথ তৈরি করবে: তারেক রহমান
ফাইল ছবি

রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, 

নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা রাজনৈতিক দলের কিছু বক্তব্য জনগণের মনে নানা প্রশ্ন তুলেছে। আমি গণতন্ত্রপন্থী সব রাজনৈতিক দলকে বলতে চাই—যদি আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, তবে রাষ্ট্র ও রাজনীতিতে পতিত, পরাজিত এবং পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের সুযোগ তৈরি হবে।

তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে বর্তমান অন্তবর্তী সরকার। এটি হবে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর জনগণের নিরাপদ ভোটাধিকার প্রয়োগের সুযোগ। এ নির্বাচনের মাধ্যমে জনগণ নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে, নিজেদের পছন্দের এজেন্ডা বাস্তবায়ন করবে—যোগ করেন তিনি।

সংবিধান বা বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্র ও রাজনীতিতে ফ্যাসিবাদ ঠেকাতে হলে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই। জনগণ শক্তিশালী না হলে রাষ্ট্র শক্তিশালী হয় না।

তিনি আরও বলেন, নাগরিকদের রাজনৈতিক অধিকারে বাধা সৃষ্টি করা হলে গণতন্ত্রের উত্তরণ সংকটে পড়বে। কারণ নির্বাচনই হলো জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রধান মাধ্যম। সুতরাং নানা শর্ত বা কৌশল প্রয়োগ করে যদি জনগণের ভোটাধিকারকে সীমিত করা হয়, তবে তা গণতন্ত্রের ভবিষ্যতকে হুমকির মুখে ফেলবে।

অতীতের স্বৈরশাসনের দিক ইঙ্গিত করে তারেক রহমান বলেন, 

আমরা কেউই নিরাপদ ছিলাম না, এমনকি পরিবারের সদস্যরাও না। গণতন্ত্রের যে সুযোগ আজ তৈরি হয়েছে, যদি তা হারাই, তবে পুরো দেশকেই সমস্যায় পড়তে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজীব আহসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, মেজর হাফিজ উদ্দিন আহমেদ (অব.), যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮