Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ২১ আগস্ট ২০২৫

বিএনপির বিজয় ঠেকাতে চেষ্টা চলছে: তারেক রহমান

বিএনপির বিজয় ঠেকাতে চেষ্টা চলছে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যদি নির্বাচন হয়, দেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে। তাই বিএনপির বিজয় ঠেকাতে নানা ধরনের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার রাজধানীর আইইবি মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, 

দেশে গণতন্ত্রের যাত্রাপথ এখনও ঝুঁকিমুক্ত নয়। পতিত স্বৈরাচারী সরকারের মতো আজও বিএনপিকে ঠেকানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে তিনি বলেন, 

যারা নানা শর্তের বেড়াজাল তৈরি করছে, তাদের বলবো—রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন উপযুক্ত নয়। পিআর পদ্ধতিতে ভিন্নমত থাকলেও সেটিই রাজনৈতিক সৌন্দর্য। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ সংকট সমাধান সম্ভব।

তিনি সতর্ক করে বলেন, নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন, তারা গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করছেন। গণতান্ত্রিক শক্তির বিরোধ এমন পর্যায়ে নেওয়া যাবে না যাতে ‘পলাতক স্বৈরাচার’ সুযোগ পায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত