Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৩, ১৪ সেপ্টেম্বর ২০২৫

গণতন্ত্র থাকলে বাস্তুতন্ত্রও নিরাপদ: তারেক রহমান

গণতন্ত্র থাকলে বাস্তুতন্ত্রও নিরাপদ: তারেক রহমান
ছবি: সংগৃহীত

গণতন্ত্র ও শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলেই মানুষের অধিকার যেমন সুরক্ষিত হয়, তেমনি নিরাপদ থাকে বাস্তুতন্ত্রও—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘প্রাণী ও প্রাণের মিলন মেলা’য় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানে প্রাণী অধিকার ও জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন তিনি।

তারেক রহমান বলেন, প্রাণীকূল মানব সভ্যতার উৎকর্ষতা ও টেকসই ভবিষ্যতের জন্য অপরিহার্য। শুধু মানবিক দায় নয়, ধর্মীয় শিক্ষাতেও প্রাণী সুরক্ষার কথা গুরুত্বের সঙ্গে বলা হয়েছে। কুরআনে আল্লাহ বলেছেন—‘পৃথিবীর প্রতিটি প্রাণী একেক জাতি, তোমাদের মতোই।’

তিনি প্রাণীদের ভূমিকা তুলে ধরে বলেন, ডেঙ্গু মোকাবিলায় ব্যাঙ যেমন মশার লার্ভা খেয়ে সহায়তা করে, তেমনি প্রতিটি প্রাণী মানব সমাজের বিকাশে উপকারী। অথচ বাংলাদেশে রয়েল বেঙ্গল টাইগার, হাতি, সহ বহু প্রাণী বিলুপ্তির পথে।

তারেক রহমান বলেন, এক দশক আগেই আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ (IUCN) জানিয়েছিলো—বাংলাদেশে ১,৬০০ প্রজাতির প্রাণীর মধ্যে প্রায় ৩৯০ বিলুপ্তির ঝুঁকিতে। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, জলাভূমি ভরাট এবং বন্যপ্রাণী পাচার এ সংকটকে আরও বাড়িয়ে তুলছে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, জনগণের রায় পেলে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগে প্রাণী কল্যাণ আইন ২০১৯ ও সংশ্লিষ্ট আইনসমূহ সময়োপযোগী করা হবে।

অসহিষ্ণুতা কাটিয়ে মানবিক হয়ে ওঠার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, 

মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণীকূলকে রক্ষা করতেই হবে।

যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার শিশুদের জন্য খেলাধুলা ও প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টির আহ্বান জানান। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন, প্রাণীর অধিকারের দাবিতে সামাজিক মাধ্যমে তরুণদের সোচ্চার হতে হবে।

চিত্রনায়ক আদনান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মেলায় প্রায় ৪০ প্রজাতির পশু-পাখির প্রদর্শনী হয়। আলোচনায় আরও অংশ নেন বিএনপি নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রাণী অধিকারকর্মীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা