Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৮, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জামায়াতসহ সাত দলের অভিন্ন কর্মসূচি শুরু আজ

জামায়াতসহ সাত দলের অভিন্ন কর্মসূচি শুরু আজ
ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ নানা দাবিতে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ শুরু করছে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। তিন দিনের এ অভিন্ন কর্মসূচি তারা পৃথকভাবে পালন করবে।

জামায়াতের বাইরে কর্মসূচিতে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। প্রথম দিনে বিভিন্ন স্থানে পৃথক সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে।

দলগুলোর ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, পিআর পদ্ধতি চালু করা, অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, সরকারের দমন-নিপীড়ন, গণহত্যা ও দুর্নীতির বিচার করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ, শুক্রবার এবং ২৬ সেপ্টেম্বর রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

জামায়াত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের ৫ দফা দাবির অংশ হিসেবে আজ বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হবে। একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, বায়তুল মোকাররমের উত্তর গেটে বাদ জোহর ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে, যেখানে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

এছাড়া বিকেলে বায়তুল মোকাররমের সামনেই বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস। খেলাফত মজলিসও আলাদা কর্মসূচি পালন করবে।

অন্যদিকে, জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারির নির্বাচনের দাবিতে আন্দোলনে যুক্ত হয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। কর্মসূচি অনুযায়ী আজ তারা ঢাকায় বিক্ষোভ মিছিল করবে। একই দিনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনও রাজধানীতে আলাদা বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ