Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪১, ১১ সেপ্টেম্বর ২০২৫

জুলাই সনদে স্বাক্ষরে প্রস্তুত বিএনপি, ভিন্ন মত জামায়াত-এনসিপির

জুলাই সনদে স্বাক্ষরে প্রস্তুত বিএনপি, ভিন্ন মত জামায়াত-এনসিপির
ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কারকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে প্রণীত ‘জুলাই সনদ’ এখন বাস্তবায়ন প্রক্রিয়ার প্রশ্নে ভিন্ন ভিন্ন প্রস্তাবে বিভক্ত হয়ে পড়েছে প্রধান দলগুলো।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজের সঙ্গে বৈঠক শেষে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা নিজেদের অবস্থান স্পষ্ট করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন,

আমরা সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত এবং প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সাংবিধানিক সংশোধনের প্রশ্নে আমরা চাই এটি সংসদের মাধ্যমেই হোক। কারণ, বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তনের সুযোগ নেই।

তিনি জানান, বিএনপি দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠনের পক্ষে থাকলেও ঐকমত্য কমিশনের প্রস্তাবিত গঠন প্রক্রিয়ার সঙ্গে আংশিক দ্বিমত রয়েছে। সে বিষয়ে লিখিতভাবে নোট অফ ডিসেন্ট দেয়া হয়েছে।

অন্যদিকে জামায়াতে ইসলামী মনে করে, সংবিধানের বহু ধারা অকার্যকর থাকায় বিশেষ সাংবিধানিক আদেশ জারি করাই জুলাই সনদ বাস্তবায়নের সর্বোত্তম পথ। দলটির নায়েবে আমির ডা. তাহের বলেন,

কমিশনের ৫টি প্রস্তাবের ভেতর থেকেই সমাধান খুঁজতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে গণ অভ্যুত্থান থেকে উঠে আসা এনসিপি অনড় রয়েছে নিজেদের অবস্থানে। তাদের দাবি, সাংবিধানিক সংস্কার গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই হতে হবে।

বৈঠকের শুরুতে ড. আলী রীয়াজ মন্তব্য করেন,

জুলাই সনদই বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা তৈরি করবে। দলগুলোর মতানৈক্য থাকা সত্ত্বেও একটি সর্বজনগ্রহণযোগ্য বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ করতে হবে।

সংক্ষেপে বলা যায়, বিএনপি সংসদীয় প্রক্রিয়ার ওপর জোর দিচ্ছে, জামায়াত চাইছে বিশেষ সাংবিধানিক আদেশ, আর এনসিপি অনড় গণপরিষদ নির্বাচনে। ফলে জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জটিলতা আরও ঘনীভূত হচ্ছে।

সবার দেশে/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান